১০ মে ২০২৬

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের জয়দেবপুরে মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় তানজিলা আক্তার (১০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেলেন। রবিবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দগ্ধদের মধ্যে ছিলেন সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। গত ২৭ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে আসেন। রবিবার রাত ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তানজিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা, তাসলিমা, আয়ান ও পারভিন নামে চারজনের মৃত্যু হয়। এ নিয়ে দগ্ধ পাঁচজনই মারা গেলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি