গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইফতারের আগ মুহূর্তে গাজীপুরের কোনাবাড়ীর একটি কলোনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়ার সময় আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। যেহেতু এটা শ্রমিক কলোনি, তাই এই অঞ্চলটি খুবই জনবহুল। ইফতারের আগে মাটির চুলায় রাস্তার ওপর রান্না করছিলেন কেউ কেউ। রাস্তায় বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার ফেলার কারণে তাদের অনেকেই দগ্ধ হয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরিফিন গণমাধ্যমকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কোনাবাড়ী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি