গাজীপুরে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ কর্মী শিহাবকে হোসেন (২৩) গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে শুক্রবার (১৮ মার্চ) রাতে মসজিদে যাওয়ার সময় গুলি করা হয়। শুক্রবার রাতে শবে বরাতের নামাজের জন্য মসজিদে যাওয়ার এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিহাব শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিহাব শবে বরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। মসজিদের কাছাকাছি এলেই আগে থেকে মসজিদ মোড়ে অবস্থান নেয়া ৭-৮ জন হেলমেট পরা যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় একটি গুলি শিহাবের বুকে হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে যুবকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
স্বজনরা জানান, গুলিবিদ্ধ অবস্থায় শিহাবকে হাসপাতালে আনার পর জানিয়েছেন, আল-আমীন, রুবেল, ইমরান, সাদাত ও মোবারক গুলি করেছে। তাদের মধ্যে ইমরান একাধিক মাদক মামলার আসামি এবং দুই দিন আগে জেল থেকে জামিনে ছাড়া পায়। আকবর হোসেনের ছেলে রুবেল অস্ত্র মামলার আসামি। তবে তাদের মধ্যে কি নিয়ে বিরোধ সেটি জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি