৪ মে ২০২৬

গাজীপুরে বেশি দামে এলপিজি বিক্রির ঘটনায় ৩ লাখ টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম
গাজীপুরে বেশি দামে এলপিজি বিক্রির ঘটনায় ৩ লাখ টাকা জরিমানা

অভিযানের সময় কয়েকজন ডিলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে সরাসরি অভিযোগ করেন।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:   গাজীপুরের কালীগঞ্জে বেশি দামে বোতলজাত এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় বিএম এনার্জি বিডি লিমিটেডের প্লান্টকে এ জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মূলগাঁও মৌজায় দুই একরের বেশি জমিতে গড়ে উঠেছে বিএম এনার্জি বিডি প্ল্যান্ট। সেখানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ও সিলিন্ডারজাত করে বিতরণ করে থাকে প্রতিষ্ঠানটি। 

সম্প্রতি দেশব্যাপী জ্বালানি সংকটের সুযোগে তারা ডিলারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত পাইকারি মূল্যে প্রতিটি সিলিন্ডারে এক হাজার ৬৩৩ টাকায় চালান করা হলেও ডিলারদের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে নেওয়া হতো এক হাজার ৭৪৫ টাকা। 

এ বিষয়ে কর্তৃপক্ষ দাবি করেন, পরবর্তীতে এ অতিরিক্ত অর্থ সমন্বয় করে দেওয়া হয়।  

তবে ডিলারদের অভিযোগ, প্রতি সিলিন্ডারে ২০ থেকে ৩০ টাকা ভাড়া বাবদ কেটে রাখা হলেও বাকি টাকা আর সমন্বয় করা হয় না।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালের নেতৃত্বে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে ডিলারদের কাছ থেকে আদায় করা অর্থ ও চালানের মধ্যে গরমিল পাওয়া যায়। এ সময় কয়েকজন ডিলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে সরাসরি অভিযোগ করেন। 

পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৬(১) ধারায় মোবাইল কোর্টে বিএম এনার্জি বিডি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি