৮ মে ২০২৬

গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
বাংলাপ্রেস ডেস্ক: গাজায় দ্রুত যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিশোধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এর ফলে প্রস্তাবি আর পাস হয়নি। শুক্রবার (২২ মার্চ) নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশগুলো। খবর আল জাজিরা তবে যুদ্ধবিরতির পক্ষে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ভোট দেয় ১১ দেশ। তবে ভোটদানে বিরত ছিল গায়ানা। গায়ানা বলছে, যুদ্ধবিরতির প্রস্তাবে শুধু হামাসের নিন্দা জানানো হয়েছে। ইসরায়েলের কথা উল্লেখ করা হয়নি। তাহলে কার প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হচ্ছে? এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভন্ডামি বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা। তিনি বলেন, যেখানে গাজায় প্রথমদিকে ইসরায়েলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। সেখানে তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন ‘গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।’ যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছিল, তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়। যেটির মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে এবং সব ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হবে। একই সঙ্গে গাজায় জীবন বাঁচানো বিপুল ত্রাণ পৌঁছানো হবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি