৮ মে ২০২৬

গাজায় শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গাজায় শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু
বাংলাপ্রেস ডেস্ক: গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জাতিসংঘ বড় আকারে এই কর্মসূচি পরিচালনার জন্য গাজায় চলমান সংঘাতে 'মানবিক বিরতির' ঘোষণা দিয়েছে। রোববার থেকে গাজার মধ্যাঞ্চলের তিন স্বাস্থ্যসেবাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। খবর এএফপির গত মাসে প্রায় ২৫ বছর পর প্রথমবারের মতো গাজায় পোলিও রোগী শনাক্তের পর এই কর্মসূচির ঘোষণা দেয় জাতিসংঘ। জাতিসংঘের সংস্থাগুলো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় উচ্চাভিলাষী এই উদ্যোগে এবার গাজার ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর পরিকল্পনা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সুফল পেতে হলে অল্প সময়ের মধ্যে গাজার ১০ বছরের কম বয়সী শিশুদের অন্তত ৯০ শতাংশকে টিকার আওতায় আনতে হবে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি