গাজায় খাদ্যের মজুদ শেষ হওয়ার ঘোষণা দিলো ডব্লিউএফপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজায় খাদ্যের মজুত শেষ হওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে চরম খাদ্যসংকটের শঙ্কায় গাজাবাসী।
শুক্রবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গাজায় শেষ খাদ্য সরবরাহ তারা পৌঁছে দিয়েছে। এখন আর তাদের কাছে কোনো খাদ্য মজুত নেই।
বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের প্রায় দুই মাসের অবরোধের ফলে তৈরি হয়েছে এ বিপর্যয়। এ কর্মসূচির আওতায় প্রতিদিন খাবার পেত লাখ লাখ ফিলিস্তিনি। বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় যেসব দাতব্য রান্নাঘরকে এতদিন সহায়তা করা হতো, সেখানে পৌঁছে দেওয়া হয়েছে শেষ চালান।
জাতিসংঘ জানিয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই খাদ্যশূন্য হয়ে পড়বে এ রান্নাঘরগুলো। অবরোধের ফলে অন্য সব উৎস বন্ধ হয়ে যাওয়ায় গাজার প্রায় ২০ লাখ মানুষের মধ্যে ৮০ শতাংশই এতদিন নির্ভরশীল ছিল এসব দাতব্য রান্নাঘরের খাবারের ওপর।
উল্লেখ্য, গত ২ মার্চ গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধসহ সব ধরনের সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয় তেলআবিব।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি