গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:গাজায় ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করছে। এই তহবিল গঠনের লক্ষ্য হলো ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তা পৌঁছে দেওয়া। যাতে জাতিসংঘের মতো সংস্থাকে এ প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেয়া যায়। রোববার (১১ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের নতুন সংস্থা সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে। কিন্তু ইসরায়েল সরাসরি এর সঙ্গে যুক্ত থাকবে না। বৃহস্পতিবার এ পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বরুস।
নবগঠিত জিএইচএফ একটি নতুন ত্রাণ বিতরণ পদ্ধতির প্রস্তাব দিয়েছে, যা বিদ্যমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাঠামোকে প্রতিস্থাপন করবে। এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের দিয়ে গাজায় বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেখানে ফিলিস্তিনিদের উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করতে হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি