৭ মে ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের এই গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে—শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আহত অবস্থায় আরও ১৬৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজার ৪১৬ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।” গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী হঠাৎ করে গাজায় বিমান হামলা শুরু করে, যেখানে এখন পর্যন্ত দুই হাজার ৬২ জন নিহত এবং পাঁচ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন। এই হামলা এমন এক সময়ে চালানো হয়, যখন জানুয়ারিতে একটি অস্ত্রবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর ছিল। গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি গণহত্যার মামলাও চলমান রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি (এএ) [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি