গাজায় ৪ ইসরায়েলি সেনা হতাহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে রবিবার দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগের দিন গত সপ্তাহে আহত হওয়া আরেক সেনার মৃত্যু নিশ্চিত করেছিল তারা।
এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে এক পোস্টে বলেছেন, ‘আমরা তিনজন তরুণ বীরকে হারিয়েছি—আমাদের কয়েকজন সেরা, যারা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ও সব জিম্মিকে ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছেন।’নিহত দুই সেনার বয়স ছিল ২০ ও ২২ বছর এবং তারা গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, তারা খান ইউনিস শহরে একটি সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হন।
বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যমের সামরিক প্রতিবেদকরা জানিয়েছেন, এই বিস্ফোরণ একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা একজন যোদ্ধার পেতে রাখা বোমার মাধ্যমে ঘটানো হয়। এ ঘটনার তদন্ত চলছে।অন্যদিকে একই দিনে আরেকটি পৃথক ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় এক কর্মকর্তা ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে এএফপির হিসাবে, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৪৬২ সেনা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। সরকারি তথ্যভিত্তিক এএফপির হিসাব অনুযায়ী, ওই হামলায় এক হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
অন্যদিকে ইসরায়েলের চালানো অভিযানে এখন পর্যন্ত ৫৯ হাজার ৮২১ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক মানুষ বলে জানিয়েছে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি