গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০ ইসরায়েলি কর্মকর্তার চিঠি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানসহ ৬০০ জন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। খবর বিবিসির।
ট্রাম্পকে পাঠানো চিঠিতে ওই কর্মকর্তারা বলেন, আমাদের পেশাদারি মূল্যায়ন হলো, হামাস এখন আর ইসরায়েলের প্রতি কোনো ধরনের কৌশলগত হুমকি সৃষ্টি করছে না।
সাবেক কর্মকর্তারা চিঠিতে ট্রাম্পের উদ্দেশে বলেন, বেশিরভাগ ইসরায়েলি আপনার ওপর ভরসা করে, এবং তাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী (বেনিয়ামিন) নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা আপনার আছে।এই যুদ্ধের অবসান ঘটান, জিম্মিদের ফিরিয়ে আনুন এবং সবার দুর্ভোগ দূর করুন।এমন সময় কর্মকর্তারা এই আহ্বান জানালেন যখন নেতানিয়াহু নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছেন। হামাসের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি