গাইবান্ধায় ডাকাতির উদ্দেশ্যে গাছ ফেলে রাখায় দুর্ঘটনা, নিহত ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কের শাইলট্রি ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে ঘটে গিয়েছে মর্মান্তিক এক দুর্ঘটনা। ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলে রাখে ৫-৭ জনের একদল দুর্বৃত্ত। সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় একটি আমবোঝাই থ্রি হুইলার পিকআপ। ঘটনাস্থলেই প্রাণ হারায় হেলপার সাকিবুল ইসলাম (১৪), আহত হয় চালক মেহেদী হাসান (১৬)।নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের বাসিন্দা। তার বাবা সেলিম মিয়া কয়েক বছর আগে মারা যান। আহত চালক মেহেদী একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জের বৈরাগীর হাট তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাত দল সড়কের পাশে থাকা একটি গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। সেই সময় পাঁচবিবি দিক থেকে আসা আম বোঝাই থ্রি হুইলারটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে হাসপাতালে পাঠায়।জানা যায়, পিকআপটি নওগাঁর পত্নিতলা থেকে আম বোঝাই করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পর শনিবার (২৬ জুলাই) থানায় একটি মামলা দায়ের হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি