৭ মে ২০২৬

গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক:গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দিবাগত ভোররাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

 

স্থানীয়রা জানায়, গভীর রাত তিনটার দিকে উপজেলার নাসিরাবাদ গ্রামে কৃষক আলীম উদ্দিনের গোয়াল ঘরে সিদ কেটে গরু চুরি করার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার দেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের কৃষক ছুটে এসে চোরদের গণপিটুনি দেয়। এতে দুইজন ঘটনাস্থলে মারা যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।'

 

গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি