৫ মে ২০২৬

ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিচ্ছে।   তিনি বলেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র- সব ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে ঠিক যায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ফখরুল বলেন, গত ১০ মাসে দেশে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময় বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। প্রথমিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সফল হয়েছি। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় দেশকে নুতন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলেও জানান বিএনপি মহাসচিব। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি