৫ মে ২০২৬

ফুটবল ছাড়া যেসব খেলা পছন্দ করেন লিওনেল মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফুটবল ছাড়া যেসব খেলা পছন্দ করেন লিওনেল মেসি
বাংলাপ্রেস ডেস্ক:ফুটবলার লিওনেল মেসিকে চিনেন না এমন ক্রীড়াপ্রেমী মানুষ নেই বললেই চলে। বিশ্বকাপজয়ী তারকা এই ফুটবলার ফুটবল ছাড়া আর কোন খেলা পছন্দ করেন সেটি নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন মেসি। আর্জেন্টিনার তারকা এই ফুটবলার যেদিন প্রথম ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামেন সেদিন গ্যালারিতে বাস্কেটবল, টেনিস, রাগবির বিশ্ব তারকারা উপস্থিত ছিলেন। ফুটবল বাদে অন্য কোন খেলা পছন্দ করেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ফুটবলের বাইরে পছন্দের খেলা সম্পর্কে জিজ্ঞাসা করলে একাধিক খেলার নাম বলেন মেসি। তিনি বলেন, ‘টেনিস, বাস্কেটবল ও প্যাডেল টেনিস আমার খুব ভালো লাগে।’ যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে মেসি এখন আমেরিকান ফুটবলও শিখছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবনে নিজেকে ‘রোমান্টিক নই’ বলেও অভিহিত করেন তিনি। মেসি বলেন, ‘ইদানীং আমেরিকান ফুটবল সম্পর্কেও ধারণা নিচ্ছি। এখন এটায় একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বুঝতেও পারছি। এই খেলাটা দেখি, উপভোগও করি। নিজেকে আমার রোমান্টিক মনে হয় না। আমি কিসে কাঁদি, জানি না। তবে আমি খুবই আবেগপ্রবণ। নিজেকে আমি বড় হৃদয়ের মানুষ এবং খুব আবেগপ্রবণই মনে করি।’   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি