৮ মে ২০২৬

ফুলপুরের উপরে বয়ে গেল কালবৈশাখীর ঝড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফুলপুরের উপরে বয়ে গেল কালবৈশাখীর ঝড়
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে দোকান ও রান্নাঘরসহ গাছগাছালি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ওই ঝড় শুরু হয়। এ সময় ফুলপুর পৌরসভার শেরপুর রোডে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিচে আলী আকবর খোকনের টং দোকান লুটিয়ে পড়ে। এছাড়া কাড়াহায় এটিএম রবিউল করিম রবির বাড়ির রান্নাঘর ভেঙে গেছে। রান্নাঘরের পাশের একটি বড় গাছ উপড়ে ঘরের উপর পড়লে রান্নাঘরটি বিধ্বস্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন সংবাদ এখনো পাওয়া যায়নি। তবে ছোটখাটো ঘরদোর ও গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি