ফটোস্যুট নিয়ে ফের আলোচনায় পুনম পাণ্ডে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রাক্তন স্বামীকে নিয়ে ছুটি কাটাতে গোয়া গিয়েছিলেন পুনম। নগ্ন হয়ে ফটোশ্যুট করেছিলেন। তারই মাশুল বিবাহবিচ্ছেদের এক বছর পর।
ফের বিপাকে পুনম পাণ্ডে। মডেল-অভিনেত্রী এবং তাঁর প্রাক্তন স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে কোঙ্কন পুলিশ চার্জশিট দাখিল করেছে। ২০২০ সাল। ছুটি কাটাতে গিয়ে গোয়ার চাপোলি ড্যামে নগ্ন ফটোশুট করেছিলেন পুনম এবং স্যাম। খোলা জায়গায় নগ্ন হয়ে নাচগান করেছিলেন অভিনেত্রী। যে ধরনের কার্যকলাপ 'অশ্লীল' বলেই দাবি করছে কোঙ্কন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।ঘটনার পর পরই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। নেট দুনিয়ায় ফটোশ্যুটের ভিডিয়ো ফাঁস হতেই শোরগোল পড়েছিল। খেপে উঠেছিলেন একাংশ। এর পরই পুলিশ হস্তক্ষেপ করে। জনসমক্ষে অশ্লীলতার দায়ে পুনম এবং স্যামের নাম ওঠে পুলিশের খাতায়।
তিন বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০০০ সালে বিয়ে করেছিলেন স্যাম আর পুনম। তার পরই ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়। কিন্তু ২০২১ সালে স্যাম আর পুনম আলাদা হয়ে যান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি