৮ মে ২০২৬

ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে এনসিপির কর্মসূচি আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে এনসিপির কর্মসূচি আজ
বাংলাপ্রেস ডেস্ক: দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। সরেজমিন দেখা গেছে, ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে চলছে সমাবেশের প্রস্তুতি। যোগ দিতে এরই মধ্যে খুলনা থেকে রওনা হয়েছেন নেতাকর্মীরা। সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন এনসিপির জেলা শাখার নেতাকর্মীরা। তারা জানান, ফরিদপুরে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে উঠবেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে পথসভা নিয়ে সমাবেশস্থলে আসার কথা রয়েছে। সমাবেশ শেষে ফরিদপুরের আলিপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জেলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে। ফরিদপুরে কর্মসূচি শেষে পথসভা করতে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এনসিপির নেতারা। একইভাবে মানিকগঞ্জেও পথসভা করার কর্মসূচি রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি