৪ মে ২০২৬

ফরাসি তারকাদের নতুন কোচ জিদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম
ফরাসি তারকাদের নতুন কোচ জিদান

বাংলাপ্রেস ডেস্ক:   ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান এবার কিলিয়ান এমবাপ্পেদের কোচ হতে চলেছেন। চলতি গ্রীষ্ম শেষেই তিনি যোগ দেবেন ফ্রান্স দলে। বিশ্বকাপের শেষে তিনিই হবেন ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। 

ইএসপিএন জানাচ্ছে, ৫৩ বছর বয়সী এই কোচ ফরাসি ফুটবল ফেডারেশনকে মৌখিকভাবে সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১২ সাল থেকে দলটির কোচের পদে থাকা দিদিয়ের দেশঁয়ের উত্তরসূরি তিনিই হতে যাচ্ছেন। 

জিদান রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় কোচিং করিয়েছেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোচিং করিয়ে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়েছেন তিনি। এরপর ২০১৯ সালে আবারও দায়িত্ব নিয়ে ২০২১ সাল পর্যন্ত কোচের পদে ছিলেন দলটির, সে সময় তিনি জিতেছেন একটি লা লিগা শিরোপা।

খেলোয়াড় হিসেবে জিদান বেশি আলো ছড়িয়েছেন ফ্রান্স দলেই। ১৯৯৮ বিশ্বকাপ জিতিয়েছিলেন দলটাকে, সে বছরের ব্যালন ডি’অর জিতেছিলেন; সে বছরের ফিফা বর্ষসেরা তো বটেই, ২০০০ ও ২০০৩ সালের বর্ষসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। 

১৯৯৮ বিশ্বকাপের পর ২০০৬ সালেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। সে বছরের ফাইনালে ইতালির কাছে হারে ফরাসিরা। শুরুতে পেনাল্টি থেকে গোল করেছিলেন জিদান, এরপর অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঐতিহাসিক সে ঢুস মেরে লাল কার্ড দেখে ক্যারিয়ার শেষ করতে হয়েছিল তাকে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি