৭ মে ২০২৬

ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ: কী কথা হলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ: কী কথা হলো
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ম্যাক্রোঁর কাছে ফোনটি করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। ফোনালাপে ইউরোপীয় শক্তি এবং ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা ‘ত্বরান্বিত’ করতে সম্মত হয়েছেন ম্যাক্রোঁ ও পেজেশকিয়ান। ফোনালাপের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ‘আমি দাবি করছি: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, এবং এটি তাকে নিশ্চিত করতে হবে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমি নিশ্চিত যে যুদ্ধ থেকে বেরিয়ে আসার এবং বৃহত্তর বিপদ এড়ানোর আরও একটি উপায় (আলোচনা) আছে।’ পেজেশকিয়ান বারবার বলে এসেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না। তবে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারেই মনোযোগী তারা। প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাত আজ নবম দিনে গড়িয়েছে। গত ১৩ জুন ইরানের ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর পরই দেশ দুইটির মধ্যে শুরু হয় সংঘাত। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং ২ হাজার ৫১৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস গতকাল শুক্রবার বেসরকারিভাবে মৃতের সংখ্যা ৬৫৭ বলে জানিয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি