৫ মে ২০২৬

ফোবানার চেয়ারম্যান পদ থেকে জাকারিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফোবানার চেয়ারম্যান পদ থেকে জাকারিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক : যথারীতি অসাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত এবং ক্ষমতার সীমাহীন অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) নির্বাহী পরিষদের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাহী পরিষদ। অনৈতিক ও অসাংগঠনিক কর্মকাণ্ডের লিপ্ত থাকার অভিযোগে গত মাসেও তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করেছিলেন নির্বাহী পরিষদ। ফোবানা নির্বাহী পরিষদের নির্বাহী সচিব ও মিডিয়া এন্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জানা যায়, গত মঙ্গলবার (২৯ জুন) ফোবানা কেন্দ্রীয় কমিটি এবং ফোবানা সম্মেলন-২০২১-এর স্বাগতিক সংগঠনের মাঝে বিরাজমান নাজুক পরিস্থিতির সাংবিধানিভাবে যথাযথ সমাধানকল্পে এক ভার্ভুয়াল জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী অনুপস্থিত থেকে নিজ দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার এহেন কর্মকান্ডে চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। নির্বাহী কমিটির সাথে সহযোগিতা না করায় ব্যাপারে বিস্তারিত আলোচনায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটগ্রহনের মধ্য দিয়ে ফোবানার চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীর দায়িত্বহীনতা এবং সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় চরম ব্যার্থতা ও অপারগতার ভিত্তিতে তাকে অনতিবিলম্বে অনাস্থা প্রস্তাবসহ তার দায়িত্ব ও কর্মপালন থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবিধান অনুযায়ী নির্বাহী কমিটির চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীর ২০২০-২০২১ সালের কর্মকাল অব্যাহত থাকবে, শুধু তার কার্যপরিচালনা স্থগিত রাখা হবে এবং নির্বাহী কমিটির ভাইস চেয়ারপারসন ড. আহসান চৌধুরী কমিটির বাকি সদস্যের সহযোগিতায় কার্যকালের মেয়াদ পর্যন্ত ফোবানার নির্বাহী কমিটির পরিচালনার দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়। ফোবানার চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হচ্ছে- অসাংবিধানিক ও অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় কমিটিকে পাশ কাটিয়ে ফোবানার কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, অসাংবিধানিকভাবে হোস্ট কমিটিকে ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত প্রদান, চেয়ারম্যান হিসেবে ক্ষমতা বলে নির্বাহী কমিটির ভাইস চেয়ারপারসন ও এক্সেকিউটিভ সেক্রেটারিকে অসাংবিধানিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করার অপচেষ্টা, গণমাধ্যমে ফোবানার নির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে তাদের মানহানির চেষ্টা এবং জনগণের কাছে ফোবানার ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা, ফোবানা কেন্দ্রীয় কমিটির পরিচালনায় সাংবিধানিক ধারা অগ্রাহ্য করা, ফোবানার জরুরী সভা আহবান ও ফোবানার কার্যক্রম পরিচালনায় অসহযোগিতা করা এবং ফোবানার ৩৫ বছরের সন্মানকে মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে হোস্ট কমিটিকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করা। ১৬ই জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদনক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান অনুযায়ী সকল সিদ্ধান্ত গৃহিত হয় কিন্তু কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক তা অগ্রাহ্য করে স্বাগতিক সংগঠনের পক্ষে অগণতান্ত্রিকভাবে রায় দেয়ার চেষ্টা করা হলে কেন্দ্রীয় কিমিটির ৩১ সদস্যের মধ্যে ২০ সদস্যের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহিত হয়। আর এই অনাস্থা প্রস্তাবের সূত্র ধরেই চেয়ারম্যান তার বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে এই বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন বলে উল্লেখ করেন নির্বাহী পরিষদের নির্বাহী সচিব। উল্লেখ্য, গত মাসের ১৬ জুন ফোবানা নির্বাহী পরিষদে অসাংগঠনিক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নির্বাহী পরিষদের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করেন। কর্তৃক অনৈতিক ও অসাংগঠনিক কর্মকাণ্ডের লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন নির্বাহী পরিষদ। এর চারদিন পর ২০ শে জুন ২০২১ তারিখে ফোবানার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি অনিয়মতান্ত্রিকভাবে ভিত্তিহীন, অসত্য, বিভ্রান্তিমূলক সংবাদ গণমাধ্যমে এই মর্মে প্রচার করেন যে, তিনি চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ ক্ষমতাবলে ভাইস চেয়ারম্যান ড: আহসান চৌধুরী (হিরো) এবং এক্সেকিউটিভ সেক্রেটারী মাসুদ চৌধুরীকে বহিষ্কার করেছেন বলে নিজেই বিভিন্ন সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন। ঢাকার বেশ কয়েকটি পত্রিকার সম্পাদককে ফোন করে সেই তার সেই সংবাদ প্রকাশের জন্য তাগিদ দিলে তারা তা প্রকাশে অনিহা প্রকাশ করেন। ফোবানার নির্দিষ্ট একটি মিডিয়া এন্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটি রয়েছে, তাদের দায়িত্বই হলো শুধু ফোবানা সংক্রান্ত সকল প্রকার প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর। আর সকলের অগোচরে সে দায়িত্ব যখন চেয়ারম্যান নিজেই পালন করতে আগ্রহী হয়ে উঠেন তখনই তার ব্যক্তিত্ব নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং বিষয়টি নির্বাহী পরিষদের সদস্যদের মাঝে আলোচনার খোরাকে পরিণত হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি