৫ মে ২০২৬

ফোবানা সম্মেলন: ম্যারিয়ট হোটেলে পার্কিংসহ প্রতিরাতের রুমভাড়া ৪১৬ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফোবানা সম্মেলন: ম্যারিয়ট হোটেলে পার্কিংসহ প্রতিরাতের রুমভাড়া ৪১৬ ডলার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে আজ শুক্রবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) সম্মেলন। এ সম্মেলন উপভোগ করতে আসা দূর দুরান্তের দর্শকদের প্রবেশ মূল্য ৩০ ডলারসহ গাড়ি পার্কিংয়ের জন্য প্রতিদিন অতিরিক্ত ২২ ডলার হারে অর্থ ব্যয় ক্রতে হবে। এছাড়া গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার ম্যারিয়ট হোটেলে একরাতের জন্য রুমভাড়া ৩৯৪ ডলার। ফলে ইচ্ছে থাকা সম্মেলনে যোগ দিতে আসা অনেকেই বিলাশ বহুল এ হোটেলে অনেকেই রাত্রি যাপন করতে পারছেন না। গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারের হোটেলে সূত্রে জানা যায়, ফোবানা কনভেনশনের জন্য হোটেলে রাত্রিযাপনের জন্য যে মূল্যহ্রাসের কথা উল্লেখ করা হয়েছিলে তা গত তিন সপ্তাহ আগেই শেষ হয়েছে, তাই নতুন করে এখন যারা বুকিং দিতে যান তাদেরকে বর্তমান মূল্যে অর্থাৎ একরাতের জন্য রুমভাড়া দিতে হবে ৩৯৪ ডলার ও ট্যাক্স প্রদান করতে হবে। উক্ত হোটেলে বুকিং করা গ্রাহকদেরগাড়ি রাখার জন্য প্রতিরাতের জন্য গাড়িপ্রতি আরো অতিরিক্ত ২২ ডলার হারে অর্থ গুনোট হবে। সাধারন দর্শকদের জন্য এটি একটি ব্যয়বহুল সম্মেলন বলে অনেকেই মনে করছেন। আশেপাশের অন্যান্য হোটেলের প্রতিরাতের রুমভাড়া কম হলেও দর্শকদের জন্য গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারের গাড়ি পার্কিং একটি বিরাট সমস্যা দেখা দিয়েছে। ফলে ইচ্ছে থাকা সত্বেও অনেকেই সম্মেলনে যোগ দিতে পারছেন না। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র দীর্ঘদিনের ঐতিহ্য ভঙ্গ করে এবারেই সেপ্টেম্বরে লেবার ডে উইকেন্ড (সেপ্টেম্বরের ৩-৫) থেকে পিছিয়ে থ্যাঙ্কস গিভিং উইকেন্ডে (২৬-২৮ নভেম্বর) সম্মেলন করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক কমিটি। এর মূল কারন হিসেবে জানা যায় সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমান আদম চুক্তি না হওয়ায় ফোবানা'র দীর্ঘদিনের ঐতিহ্য ভঙ্গে তা থ্যাঙ্কস গিভিং উইকেন্ডে (২৬-২৮ নভেম্বর) সম্মেলন করার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে স্বাগতিক কমিটির সাথে নির্বাহী কমিটি কয়েক দফা বাক-বিতন্ডাও হয়েছে পরে উভয়ের সম্মতিতেই নভেম্বরে সম্মেলন করার সিদ্ধান্ত হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি