৫ মে ২০২৬

ফ্লোরিডায় শপিং কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণে আহত ২৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফ্লোরিডায় শপিং কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণে আহত ২৩
বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শপিংমলটির নাম ফাউন্টেন প্লাজা। পুলিশ ও স্থানীয়দের বরাতে এ তথ্য জানা গেছে। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের জানলার কাঁচ পর্যন্ত ভেঙে যায়। বিস্ফোরণস্থল থেকে ৯০ মিটার দুরে ছিটকে যায় কাঁচের টুকরোগুলো। ঘটনার সময় অনেকেই মলের ভেতরে ছিলেন। দমকলকর্মীরা পরে তাদের বের করে আনেন। জানা গেছে, শপিং কমপ্লেক্সটির একটা বড় অংশ পুড়ে গেছে। কমপ্লেক্সের ভেতরে থাকা একটি জিম ক্ষতিগ্রস্ত হয়েছে । বিস্ফোরণে উড়ে গেছে এলএ ফিটনেস সেন্টারের জানলা। মলের পাশে অনেক ছোট দোকানেও আগুন লাগে। এতা গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি