৫ মে ২০২৬

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফ্লোরিডায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
নোমান ইবনে সাবিত: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের ৪৭তম শাহাদাত বাষিকী ও দোয়া মাহফিল। গত রোববার (১৪ আগষ্ট) স্থানীয় আল সালাম রেষ্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা কুদরত এ খোদার সভাপতিত্বে এবং আলহাজ্ব ফারুক আহমেদ ও মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় পবিত্র কোররান তেলওয়াত করেন আক্কাস আলী ও পবিত্র গীতা পাঠ করেন দিলীপ মোদক। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব শাহীন মাহামুদ। সভায় বক্তব্য দেন আলহাজ্ব শাহীন মাহামুদ, সঞ্জয় সাহা, রেজাউল করিম চৌধুরী, সাইফুল্লাহ চৌধুরী লেবু, আবু নাসের, আহসান হাবিব টিপু, সাধন সরকার, আলী নুর মঞ্জু, আরিফ ও এম জহির প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যকারীদের বিদেশ থেকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। বক্তরা আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ঘনিষ্ঠজন। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে ঠিক সেই মূহুর্তে প্রবাসে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য প্রবাসের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সভায় আহবান জানানো হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি