ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল। শুক্রবার (২ মে) থেকেই সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছে সংস্থাটির এক কর্মকর্তা।
তবে কতদিন বন্ধ থাকবে, নাকি একেবারেই বন্ধ হয়ে যাবে কার্যক্রম, তা নিশ্চিত করতে পারেনি নভোএয়ার।
তথ্য বলছে, লোকসানের কারণে এয়ারলাইসটি একেবারে বন্ধ হয়েও যেতে পারে। আপাতত ইন্সপেকশন রিপোর্ট আসার পর ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। এ সময়ের মধ্যে যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেয়া হবে বলে জানা গেছে।
নভোএয়ার সূত্র জানিয়েছে, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। কারণ সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি এই মাসেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বিমান বিক্রির ইনসপেকশন শুরু হয়েছে। মূলত অর্থ সংকটেই বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনাময় এয়ারলাইন্সটি।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি