৬ মে ২০২৬

ফক্স নিউজের উপস্থাপিকা জেসিকা টারলোভ ‘আসলে পরাজিত': ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফক্স নিউজের উপস্থাপিকা জেসিকা টারলোভ ‘আসলে পরাজিত': ট্রাম্প

 

মিনারা হেলেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৩০ জুলাই) ফক্স নিউজ উপস্থাপিকা জেসিকা টারলোভকে আক্রমণ করে তাকে “একজন আসল পরাজিত ব্যক্তি” বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, যখন টারলোভ ফক্স নিউজের জনপ্রিয় আলোচনাভিত্তিক অনুষ্ঠান 'দ্য ফাইভ'-এ সরাসরি সম্প্রচারে ছিলেন।

ট্রাম্প লিখেছেন, 'আমি ‘দ্য ফাইভ’-এর জেসিকা টারলোভকে একদম সহ্য করতে পারি না। একজন আসল লুজার (পরাজিত ব্যক্তি)!'

ট্রাম্পের এই মন্তব্য আসে ঠিক ওই মুহূর্তে, যখন টারলোভ মঙ্গলবারের পর্বে বলেন, নিউ ইয়র্ক সিটির একটি অফিস ভবনে সোমবার ঘটে যাওয়া গুলির ঘটনার মতো গণহত্যা ঠেকাতে আরও কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন কার্যকর হতে পারত।

টারলোভ আরও বলেন, 'সব পাগলদের থামানো কখনোই সম্ভব হবে না'

ফক্স নিউজের এই প্রগতিশীল ভাষ্যকারের বিরুদ্ধে ট্রাম্পের এই আক্রমণ এমন সময়ে এলো, যখন সম্প্রতি তিনি বিভিন্ন বড় গণমাধ্যমের ওপর আগ্রাসীভাবে আক্রমণ চালাচ্ছেন।

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প রূপার্ট মারডকের মালিকানাধীন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফক্স নিউজও মারডকের মালিকানাধীন এবং ট্রাম্প প্রায়ই এই চ্যানেলের জনমত জরিপ ও বিশ্লেষকদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে অভিযোগ করে থাকেন।

যদিও ফক্স নিউজের বেশিরভাগ শীর্ষ উপস্থাপক ট্রাম্পের প্রতি প্রকাশ্যে সমর্থন প্রকাশ করেন এবং ট্রাম্পপন্থী নেতারা নিয়মিত চ্যানেলটিতে হাজির হন ও একচেটিয়া সাক্ষাৎকার দেন। ট্রাম্পের প্রথম দফা প্রেসিডেন্সির ছয় মাসে এই সম্পর্ক ছিল বিশেষ ঘনিষ্ঠ।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি