৬ মে ২০২৬

ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান মাহফুজ আলমের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান মাহফুজ আলমের

 

বাংলাপ্রেস ডেস্ক: তাসাওফপন্থী, বাউলসহ বিভিন্ন মতের অনুসারীদের ওপর সব ধরনের নিপীড়ন ও জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।


মাহফুজ আলম বলেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।

উল্লেখ্য,সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে এক পালাগানের আসরে, ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার।  রোববার (২৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে আবুল সরকারের ভক্ত-অনুসারীদের ওপর হামলা হয়। একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দেয় ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা। এ ঘটনায় আবুল সরকারের চারজন অনুসারী আহত হন বলে জানা যায়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি