৫ মে ২০২৬

ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে, এখন মেয়ের জন্য অপেক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে, এখন মেয়ের জন্য অপেক্ষা

বাংলাপ্রেস ডেস্ক: সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ছেলে জয় এন্ড্রু সপ্তক অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। এখন মেয়ে মিনিম এন্ড্রু সঙ্গা ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে এই কিংবদন্তির।

বর্তমানে বাংলা গানের রাজপুত্র এন্ড্রু কিশোরের নিথর দেহ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে। ছেলে জয় এন্ড্রু সপ্তক শেষবারের মত বাবাকে একপলক দেখতে সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। তিনি বুধবার (৮ জুলাই) রাতে ঢাকায় পৌঁছান। বৃহস্পতিবার পৌঁছান রাজশাহীতে।

মেয়ে সঙ্গা ফিরবেন ১৩ জুলাই। ভাইবোন অস্ট্রেলিয়ায় থাকলেও দুজনের ইউনিভার্সিটি দুই শহরে। একজন থাকেন সিডনিতে আরেকজন থাকেন মেলবোর্নে। তাই একসঙ্গে যাত্রা শুরু করতে পারেননি তারা। বাধ্য হয়ে পৃথকভাবেই আসতে হচ্ছে। মেয়ে ফিরলেই শেষকৃত হবে বাংলাদেশের এই প্লেব্যাক সম্রাটের।

এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, বুধবার রাতে সপ্তক ঢাকায় আসেন। এরপর তাকে রাজশাহী আনা হয়। সঙ্গা ফেরার কথা ১৩ জুলাই রাতে। ১৪ জুলাই সকালে তিনি রাজশাহী আসবেন। এরপর ১৫ জুলাই এন্ড্রু কিশোরের শেষকৃত্যের সাম্ভাব্য দিন ধরে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ১৫ জুলাই সকাল সাড়ে ৯টায় দিকে তার মরদেহ সিটি চার্চে নিয়ে ধর্মীয় আচার শুরু হবে। এন্ড্রু কিশোরের ইচ্ছা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেয়া হবে। সেখানে তার শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে। এরপর এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী কলেজে রাখা হবে। সেখানেও ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে। শ্রদ্ধা জানানো শেষে বিকেল সাড়ে ৩টায় তার মরদেহ রাজশাহী সার্কিট হাউস ও কেন্দ্রীয় কারাগারের পেছনে সমাধিস্থলে নেয়া হবে। সেখানেই শিল্পীর পছন্দ করা জায়গায় তাকে সমাহিত করা হবে। এখানে এন্ড্রু কিশোরের বাবা-মায়েরও সমাধি রয়েছে।

প্রসঙ্গত, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এন্ড্রু কিশোর ক্যান্সারে ভুগছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি