৪ মে ২০২৬

ফিরবো কেন, দেশে তো কোন কাজ নেই: শিমলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফিরবো কেন, দেশে তো কোন কাজ নেই: শিমলা

বিনোদন ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত হয়েছেন পলাশ আহমেদ, যিনি অভিনেত্রী শিমলার সাবেক স্বামী। শিমলা নিজেই জানিয়েছেন পলাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং চারমাস আগে তাদের ডিভোর্স হয়ে গেছে।বয়সে ছোট পলাশের সঙ্গে বিয়ে হওয়াতেই আলোচনায় এসেছেন ‘ম্যাডাম ফুলি’ ছবির নায়িকা শিমলা। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয় ।

শিমলা জানান, মুম্বাইয়ে ভালো আছেন। সেখানে সুন্দর সময় পার করছেন। তবে সাম্প্রতিক ঘটনায় বেশ বিচলিত তিনি। এমন ঘটনা দিয়ে আলোচিত হবেন ভাবতেও পারেননি কখনও। পলাশ 'মানসিক ভারসাম্যহীন' বলেও মন্তব্য করেন এ নায়িকা।

শিমলা বলেন, 'মুম্বাইতে আমি ভালো আছি। সুখে আছি।’ দেশে আসার কথা জানতে চাইলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী বলেন, 'দেশে ফিরবো কেন? দেশে তো আমার কোন কাজ নেই। পারিবারিক কোন অনুষ্ঠানও নেই। তবে এখন যে ঘটনা ঘটেছে তার তদন্তের স্বার্থে যদি দেশে আসতে হয় তাহলে আসবো। তদন্তের জন্য প্রস্তুত আছি। দেশের স্বার্থে যেকোনো সময় তদন্তের মুখোমুখি হতে আমি রাজি।'এছাড়া স্বাবেক স্বামী পলাশের এমন কর্মে লজ্জা প্রকাশ করেন এ অভিনেত্রী। তিনি জানান, বিশ্বে দেশকে এমন ঘৃণিতভাবে উপস্থাপন করার জন্য অন্যদের মতো তিনিও মর্মাহত ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি