৮ মে ২০২৬

ফিনল্যান্ডের ভানতা শহরের স্কুলে গোলাগুলি, আহত ৩ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফিনল্যান্ডের ভানতা শহরের স্কুলে গোলাগুলি, আহত ৩ জন
বাংলাপ্রেস ডেস্ক: ফিনল্যান্ডের ভানতা শহরের একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ বছরের তিন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (০২ এপ্রিল) এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ স্থানী বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি এ ঘটনায় অভিযুক্ত ১৩ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই স্কুলটিতে ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন স্টাফ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দেশটির টেলিভিশন ওয়াইএলইকে জানায়, ঘটনাস্থল থেকে দুটি অ্যাম্বুলেন্সকে বের হতে দেখা গেছে। দীর্ঘ সময় ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা স্কুলে ফেরার পরই এমন ঘটনা ঘটল। স্কুলটিতে ৭ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থী রয়েছে। এখানে একসঙ্গে প্রাইমারি এবং হাইস্কুল রয়েছে। স্কুলটিতে গোলাগুলির সময় শিক্ষার্থীদের বাবা-মা এসে জড়ো হন। ভানতা ফিনল্যান্ডের বড় শহরগুলোর একটি। এখানে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের বসবাস। ২০০৭ এবং ২০০৮ সালে ফিনল্যান্ডে স্কুলে ভয়াবহ দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরই অস্ত্র আইন কঠোরের বিষয়টি সামনে আসে। তারপরও সরকারি হিসাব অনুযায়ী ৫৫ লাখ মানুষের এই দেশে ৪ লাখ ৩০ হাজার লাইসেন্স অস্ত্র রয়েছে।   ২০০৭ সালে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী তুসুলা শহরের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে প্রধান শিক্ষকসহ সাত ছাত্রকে হত্যা করে। পরের বছর অন্য এক শিক্ষার্থী কুয়াজোকি শহরের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে শিক্ষকসহ ৯ ছাত্রকে হত্যা করে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি