৭ মে ২০২৬

ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফিনল্যান্ডে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫
বাংলাপ্রেস ডেস্ক: ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ মে) ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। খবর এএফপির। গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে বলেন, ইউরা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী। ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি আন্তি মারজানেন নামে একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি