৮ মে ২০২৬

ফিলিস্তিনিদের জীবনে আগে কখনই আসেনি এমন রমজান: আন্তোনিও গুতেরেস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফিলিস্তিনিদের জীবনে আগে কখনই আসেনি এমন রমজান: আন্তোনিও গুতেরেস
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে অবিলম্বে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, যুগের পর যুগ ইসরায়েলি আগ্রাসনের শিকার হলেও এবারের মতো এমন রমজান এর আগে আসেনি ফিলিস্তিনিদের জীবনে। প্রতি বছরের মতই আবারও ঘুরে এসেছে মুসলিমদের পবিত্র মাস রমজান। তবে এবার এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি অবরুদ্ধ গাজার বাসিন্দারা। নেই মাথা গোঁজার ঠাঁই, সেহরি আর ইফতারে কী খাবেন সেটিও জানা নেই তাদের। সোমবার (১১ মার্চ) রমজানের প্রথম দিনে তিনি এ কথা বলেন। গুতেরেস বলেন, রমজান শুরু হলেও গাজায় হত্যা, বোমা হামলা ও রক্তপাত অব্যাহত রয়েছে। আমার জোরালো আবেদন রমজানের চেতনাকে সম্মান করে বন্দুকগুলো নীরব করা হোক এবং প্রয়োজনীয় গতিতে ব্যাপক আকারে জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের পথে সব বাধা দূর হোক। খবর বার্তা সংস্থা ওয়াফার। এর আগে রবিবার এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য রমজান একটি ‘ভালো সুযোগ’ হতে পারে। গাজায় যেভাবে যুদ্ধ হয়েছে তাতে দেখা যায় বেসামরিক নাগরিকরা সর্বোচ্চ মূল্য পরিশোধ করছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরো ৬৭ জন। আহত হয়েছে এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি