ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি যুক্তরাষ্ট্র প্রবাসীদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন নিউ ইর্য়কের প্রবাসী বাংলাদেশিদের নবগঠিত সংগঠন সিভিল সোসাইটি অব নিউ ইর্য়ক। গাজায় নির্বিচারে বিমান হামলা, শিশু ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ সমাবেশটি তাদের প্রথম উদ্যোগ বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার (১৯ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ঘাতক দালান নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী যুক্তরাষ্ট্র শাখা, গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রোগেসিভ ফোরামসহ বিভিন্ন রাজনৈকি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে চলমান সংঘাত বন্ধের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তির্পূণ পরিবেশ ফিরে আনতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন প্রোগেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র উদীচী’র সভাপতি জীবন বিশ্বাস, ৯০এর ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় ছাত্র নেতা শাহাব উদ্দিন, ঘাতক দালান নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ফাহিম রেজা নুর ও স্বীকৃতি বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ, ঢাকা গণজাগরণ মঞ্চকর্মী সৈয়দ জাকির আহমেদ রনি, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু, সাবেক ছাত্র নেতা সামাদ চৌধুরী এবং আয়োজকদের পক্ষে সনজীবন কুমার ও তোফাজ্জল লিটন।
সমাবেশে উপস্থিত ছিলেন মাহমুদা বেগম মনি, দর্পন কবীর, শাহ্ জে, চৌধুরী, কানু দত্ত, আবুল কাশেম, বিশ্বজিৎ সাহা, মুজিবুর রহমান, দরুদ মিয়া রনেল, মোফাজ্জল হোসেন, শফিউল আজম, শাজাহান মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, ফিলিস্তিনে থামছেই না ইসরাইলের বোমা বর্ষণ। বাদ যায়নি আবাসিক ভবনও। এখন পর্যন্ত ৭০ শিশুসহ অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এদিকে, ফিলিস্তিনের শিশুদের নির্বিচারে হত্যার পরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে সমর্থন করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন না দিলে এবং তার বিরুদ্ধে আনা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে নিউইয়র্কে এই সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা দেয়া হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি