ফিলিস্তিনে চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলর বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮এপ্রিল) তেঁতুলিয়া সরকারি কলেজ ছাত্রদল ও ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভজনপুর বাজার গোল চত্ত্বরে এসে শেষ হয়।
ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবু,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, আবু বক্কর সিদ্দিক সবুজ,তেঁতুলিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমন,সদস্য সচিব আদনান, ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব মো শাকিল সহ খালেদা জিয়া বালিকা দি-মুখী উচ্চ বিদ্যালয় ছাত্রীগন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরোও বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
তেঁতুলিয়া তথা বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য সমূহ বয়কট করে দোকান দারদের কেউ তাদের পণ্য বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি