৬ মে ২০২৬

ফিলিস্তিন সরকারকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফিলিস্তিন সরকারকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের
বাংলাপ্রেস ডেস্ক: প্যালেস্টাইন অথরিটিকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব। আর্থিক সংকটে থাকা ফিলিস্তিন সরকারকে সহায়তার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ। স্থানীয় সময় বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের কাছে এই তহবিল হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আল-বিতার এই সহায়তার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্যালেস্টিনিয় জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই অর্থনৈতিক সহায়তা স্বাস্থ্য ও শিক্ষা খাত বজায় রাখতে প্যালেস্টাইন অথরিটিকে সাহায্য করছে। হাসপাতাল পরিচালনা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, স্কুল চালু রাখা এবং চিকিৎসক, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের বেতন প্রদানে এই তহবিল ব্যবহৃত হচ্ছে। সৌদি সহায়তা সংস্থা কেএস রিলিফের তথ্য অনুসারে, গত কয়েক বছরে প্যালেস্টিনিয় জনগণের জন্য ২৮৯টি প্রকল্পে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে সৌদি আরব। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি