৮ মে ২০২৬

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত ৪ ইউরোপীয় দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত ৪ ইউরোপীয় দেশ
বাংলাপ্রেস ডেস্ক: স্পেনসহ ইউরোপের চার দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন। খবর রয়টার্সের চার দেশের মধ্যে রয়েছে- স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। ইতোমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। গত নভেম্বরে আরব রাষ্ট্রগুলো ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে স্পেনে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা ফিলিস্তিন–ইসরালয়ের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সম্মত হয়। স্পেনের পক্ষ থেকে সানচেজ আশা প্রকাশ করে বলেন, তার সরকারের মেয়াদের মধ্যেই এ স্বীকৃতি মিলবে। সানচেজ আরও বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে শুক্রবার সকালে আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছান। বৈঠকের পর আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানায়, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আমরা সম্মত হয়েছি। ফলে ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি