৪ মে ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে হেলেনা জাহাঙ্গীরকে ফাজিল বললেন মাহফুজুর রহমান (অডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফেসবুকে স্ট্যাটাস নিয়ে হেলেনা জাহাঙ্গীরকে ফাজিল বললেন মাহফুজুর রহমান (অডিও)
বাংলাপ্রেস ডেস্ক: নারী উদ্যোক্তা, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে বিষোদগার করেছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার সঙ্গে ডুয়েট গান করার প্রস্তাব হেলেনা জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) শেয়ার করায় চটেছেন ড. মাহফুজ। ড. মাহফুজ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ফোন করেন হেলেনা জাহাঙ্গীরকে। কড়া ভাষায় কথা বলেন তার (হেলেনা জাহাঙ্গীর) সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফুজুর রহমানের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের ফোনালাপের অডিওটি ছড়িয়ে পড়েছে। যেটি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। হেলেনা জাহাঙ্গীর সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেন- ‘এইমাত্র মাহফুজুর রহমানের সঙ্গে ডুয়েট গান করার অফার পেলাম। কী করব বুঝতে পারছি না। বন্ধুদের পরামর্শ চাই।' তার এই স্ট্যাটাস বেশ সাড়া ফেলে সোশ্যাল মিডিয়ায়। এর পর মাহফুজুর রহমান ফোন করেন হেলেনা জাহাঙ্গীরকে। ফোনালাপে ড. মাহফুজুর রহমান বলেন, আমাকে নিয়ে ফেসবুকে আপনাকে স্ট্যাটাস কে দিতে বলছে? হেলেনা জাহাঙ্গীর : ভাইয়া, আমাকে কয়েকজন অফার করছে আপনার সঙ্গে গান গাওয়ার জন্য। ড. মাহফুজুর রহমান বলেন : মানুষ অফার করলেই ফেসবুকে স্ট্যাটাস দেবেন? ফাজিল মার্কা কাজ করেন। কতটুকু ফাজিল হইলে মানুষ এমন কাজ করে। আপনি এর আগেও ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাকে ডুবাইছেন। কোয়ালিটি থাকলে নিজের পায়ে দাঁড়ান। এসবের মাঝে আমাকে কোনো জড়াইছেন। আপনি কি...? যে একজন বললেই লিখবেন। হেলেনা জাহাঙ্গীর : এখানে কি খারাপ কাজ হয়েছে কিছু? ড. মাহফুজুর রহমান বলেন : কেন হয়নি, আজাইরা কথা। আপনাকে কি আমি রিকোয়েস্ট করছি যে আপনার সঙ্গে ডুয়েট করব? হেলেনা জাহাঙ্গীর : না, আপনি করেননি; যারা গানের ক্যাসেট বের করেন, তারা অফার দিয়েছেন। আপনি কেন অফার করবেন। ড. মাহফুজুর রহমান বলেন : আপনার মতো গাঁধা দুনিয়ার লোক না। পারলে নিজের কোয়ালিটি দিয়ে পপুলার হন। আপনি কি আমার নাম জড়ানোর আগে আমাকে জিজ্ঞাসা করেছেন? হেলেনা জাহাঙ্গীর : আপনি কি পড়েছেন লেখাটা, এখানে কী লেখা আছে আপনি অফার করছেন? আপনি রাগারাগি করছেন কেন। আপনি কি পড়েছেন? ড. মাহফুজুর রহমান বলেন : অবশ্যই, সকালবেলায় দু-তিনজন আমাকে দেখিয়েছে লেখাটা। হেলেনা জাহাঙ্গীর : এখানে কী লেখা আছে? [embed]https://youtu.be/6QVRQFVFg8Y[/embed] ড. মাহফুজুর রহমান বলেন : আপনি লিখেছেন ‘এইমাত্র মাহফুজুর রহমানের সঙ্গে ডুয়েট গান করার অফার পেলাম।’ তার মানে কি মাহফুজুর রহমান আপনাকে অফার করেছে? হেলেনা জাহাঙ্গীর : আমাকে কয়েকজন সাংবাদিক অফারটা করেছে। এটা কি আমি লিখতে পারি না। সেখানে তো লেখা নেই যে আপনি আমাকে অফার করছেন। ড. মাহফুজুর রহমান বলেন : আপনি আমার নাম জড়ানোর আগে আমাকে কি জিজ্ঞেস করেছেন? এর পর আরও রেগে গিয়ে ‘চুপ’ বলে ফোনটা কেটে দেন মাহফুজুর রহমান। প্রসঙ্গত উদ্যোক্তা মাহফুজুর রহমান গানে মন দিয়েছেন। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘স্মৃতির আলপনা আঁকি’, ‘কত সুন্দর তুমি’, ‘একা থাকার যন্ত্রণা’, ‘একটা মন দাও’ ইত্যাদি। গান গাওয়া নিয়ে মাহফুজুর রহমানের সমালোচনা থাকলেও তিনি গান চালিয়ে যাওয়ার পক্ষে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি