৪ মে ২০২৬

ফেসবুকে মামুনুল হকের পক্ষে প্রচার চালানোয় আ.লীগ নেতা কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফেসবুকে মামুনুল হকের পক্ষে প্রচার চালানোয় আ.লীগ নেতা কারাগারে
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে প্রচার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোয় মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বিকেলে আসামি জয়মন্ডপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভেজ আহম্মেদের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অলি আহমেদের বাড়ি সিঙ্গাইর উপজেলার পূর্বভাকুম গ্রামে। সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান বাদী হয়েছে বুধবার রাতে মামলা করেন। রাতেই ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং হেফাজতের পক্ষে সরকারবিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিলেন অলি আহমেদ। ফেসবুকে মামুনুলের পক্ষে সম্প্রতি তিনি নিউজ শেয়ার করেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি