৫ মে ২০২৬

ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা

বাংলাপ্রেস ডেস্ক: কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হরহামেশাই আসেন ফেসবুক লাইভে। কথা বলেন ভক্তদের সঙ্গে। তবে এবারে লাইভটা ছিল ভিন্ন। হঠাৎ লাইভে এসে হাউমাউ করে কেঁদে ফেলেন টালিউডের এই অভিনেত্রী। কান্না জড়ানো কণ্ঠে বললেন, তিনি এখন যে ফ্ল্যাটে থাকেন, সেটা বেচে দেবেন।

শ্রীলেখার প্রতিবেশীদের সঙ্গে মনমালিন্য নতুন নয়। এবার সেই প্রতিবেশীদের সঙ্গে তুমুল ঝগড়া বেঁধেছে এই অভিনেত্রীর। অবাক করা বিষয় হলো ঝগড়ার সূত্রপাত কুকুর পোষা নিয়ে। শ্রীলেখার সঙ্গে যখন প্রতিবেশীদের কথা কাটাকাটি উত্তপ্ত পর্যায়ে তখন ফেসবুক লাইভে আসেন তিনি।

লাইভে দেখা যায়, তিনি যে আবাসনে থাকেন, সেটার নিচে দাঁড়িয়ে বেশ কয়েকজন প্রতিবেশীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন।

শ্রীলেখা রাস্তার কুকুর এনে খাবার দিচ্ছিলেন। যেটা তিনি প্রায়শই করেন। এ নিয়ে আগেও একাধিকবার ঝামেলা হয়েছিল প্রতিবেশীদের সঙ্গে। সেই ঝামেলা থানা অবধি গড়ায়।

শুক্রবারও রাস্তার কুকুর ডেকে খাওয়াতে গেলেন। তখনই বেশ কয়েকজন প্রতিবেশী তাকে বাধা দেন এবং তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। কেউ তার বাসার সামনে আবর্জনা ফেলার হুমকি দেন, কেউ আবার তার বাসার কুকুরকে বিষ খাইয়ে হত্যারও হুমকি দিয়েছেন বলে শ্রীলেখার অভিযোগ।

লাইভে তিনি বলেন, ‘আমি কিছু দিন আগে বাবাকে হারিয়েছি। সবকিছু মিলিয়ে মানসিকভাবে ভালো নেই। মুখের ওপর অপ্রিয় সত্যটা বলে দেই। এ নিয়ে ইন্ডাস্ট্রির অনেককে চটিয়েছি। আসলে আমার একার পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আমার রক্ত পানি করা টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছি। কিন্তু এখানে আর থাকব না। এই কমপ্লেক্স ছেড়ে দেব।’

শ্রীলেখা বলেন, ‘এখনো বাবা চলে যাওয়ার শোক ভুলতে পারিনি। তার মধ্যেই এ আচরণ। এমন অমানবিকতার শিকার। আমাকে একাধিকজন অকারণে কটূক্তি করলেন। অথচ আবাসনের কেউ আমাকে সমর্থন জানালেন না।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি