৫ মে ২০২৬

ফেসবুক জুড়ে পরীমনির 'ছেঁড়া প্যান্ট' বিতর্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফেসবুক জুড়ে পরীমনির 'ছেঁড়া প্যান্ট' বিতর্ক

বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি। ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল তিনি। রূপে-গুণে সবাইকে মুগ্ধ করে চলেছেন এই তারকা। তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদেরও আগ্রহের শেষ নেই। যার প্রমাণ পাওয়া যায় সামজিক যোগাযোগের মাধ্যমে। যখনই তিনি কোন নতুন পোস্ট করেন তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। পরীও এই মাধ্যমে বেশ সক্রিয়। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়মিত প্রকাশ করেন তিনি।

নতুন করে এবার আবারও আলোচনায় এসেছেন এ নায়িকা। তীব্র শীতে সারাদেশের মানুষ যখন কাবু, তখন পরীমনি ফেসবুকে প্রকাশ করেছেন ছেঁড়া প্যান্ট পরা ছবি। প্রশংসার পাশাপাশি এ ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে সমালোচনা। তবে প্রশংসার চেয়ে বিরুপ মন্তব্যই বেশি।

পরী পোস্ট করা ছবি দুটিতে ক্যাপশন দিয়েছেন- ‘Winter... Not Exactly.’

তার এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘উফফফফ খুউউউব গরম লাগছে।’

অন্য একজন লিখেছেন, ‘ঠাণ্ডা বাতাস ঢুকবে।’ আরও একজন লিখেছেন, ‘মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট! ভাগ্যিস রক্ত বের হয় নাই! অন্য এক ভক্ত লিখেছেন, ছেঁড়া প্যান্টটা সুন্দর কিন্তু!’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি!’

এরকম অনেক মন্তব্যই এসেছে নায়িকার ছবিটিতে। তবে যে যাই বলুক পরী তার নিজের কাজ নিয়ে নিজের মতই এগিয়ে চলেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি