ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা
বাংলা প্রেস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৪ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশে ৩ বার ভূমিকম্পের ঘটনা ঘটলো।
শনিবার (২২ নভেম্বর) বিকাল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
এর আগে শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন। এর মধ্যে ধামরাইয়ে হেলে পড়েছে একটি চারতলা ভবন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি