৫ মে ২০২৬

ফের নেশায় ডুবেছে নোবেল, সঙ্গে ৫-৭ বান্ধবী, দাবি সালসাবিলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফের নেশায় ডুবেছে নোবেল, সঙ্গে ৫-৭ বান্ধবী, দাবি সালসাবিলের
বাংলাপ্রেস ডেস্ক: কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না সারেগামাপা-খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। কোনো না কোনো কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন তিনি। তবে মাঝে দীর্ঘদিন আলোচনায় না থাকলেও এবার হঠাৎ ফিরে শিরোনামে জায়গা করে নিলেন। কয়েকটি সংবাদমাধ্যমে দেখা গেছে নিজের ভুল স্বীকার করেছেন। এমনকি মাদকের সঙ্গে সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছেন গায়ক নোবেল। তরুণ এ শিল্পীর এমন দাবির পর এবার তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ জানালেন―আবারও মাদকগ্রহণ শুরু করেছেন নোবেল। আর তার সঙ্গে সঙ্গী হিসেবে রয়েছে পাঁচ-সাতজন বান্ধবী। যা এখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাইরাল। শনিবার (১৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাসের মন্তব্যের জবাবে এমনটা জানিয়েছেন সালসাবিল মাহমুদ। প্রথমে স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে চলে আসবে। যে যেটাতে অভ্যস্ত, সেটাই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসা শুধু ক্ষণিকের অপেক্ষা।’ গায়কের সাবেক স্ত্রীর এই স্ট্যাটাসে একজন মন্তব্য করেন। সেই মন্তব্যের জবাবে সালসাবিল লিখেছেন, ‘রিহ্যাব থেকে বের হওয়ার পর একটা মানুষের খাবার কেনার টাকা নেই। মাফ না করলেও খাবার কেনার টাকা দিলাম। গানের ভয়েজ দিতে যাবে, উবারে যাওয়ার ভাড়া নেই, দিলাম। তিন মাস শতভাগ ভালো হওয়ার নাটক করল। শিগগিরই একটা শো আসছে। আবার ড্রাগ শুরু করে দিয়েছে। আর সঙ্গে তো পাঁচ-সাতটা জিএফ আছেই।’ এ ব্যাপারে সংবাদমাধ্যমকে সালসাবিল জানান, মন্তব্যটি নোবেলকে নিয়ে করেছেন তিনি। গায়ক অনেক দিন রিহ্যাবে ছিলেন। সেখান থেকে ফেরার পর দুই-তিন মাসের মতো বেশ ভালোই ছিল। কিন্তু এখন আবার মাদক নেয়া শুরু করে দিয়েছেন নোবেল। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি