৪ মে ২০২৬

ফের করোনা পজিটিভ মাশরাফির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফের করোনা পজিটিভ মাশরাফির

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষায় ফের পজিটিভ হয়েছেন জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৪ দিন আগে তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এত দিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। এবার দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ২৩ জুন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনাকালে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। অনেক সহযোগিতা করেছেন তাঁকে। এর আগে মাশরাফির শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ম্যাশের চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব সময় তাঁর খোঁজ নিচ্ছেন। তিনিই মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি