৫ মে ২০২৬

ফের হয়রানির শিকার নিউ ইয়র্ক প্রবাসী কন্ঠশিল্পী রাজীব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফের হয়রানির শিকার নিউ ইয়র্ক প্রবাসী কন্ঠশিল্পী রাজীব
নিজস্ব প্রতিবেদক: নতুন ষড়যন্ত্রের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রর নিউ ইয়র্ক প্রবাসী কন্ঠশিল্পী রাজীব ভট্টাচার্য। একটি কুচক্রিমহল তাকে নানাভাবে হয়রানি করছে। সাম্প্রতি তার ফেসবুক প্রোফাইলের একটি ছবি যুক্ত করে হোয়াটসঅ্যাপ থেকে ভূয়া ফোন নম্বর তৈরির পর তার নাম করে বিভিন্ন নারী-পুরুষের সাথে ফোনে কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলছে, যা একেবারেই দৃষ্টিকটু। তার সঠিক নম্বরে ফোন করে অনেকেই বিষয়টি পরিস্কার করেন। এ নিয়ে রাজীবের পরিবার ও বন্ধু মহলে নানা বিব্রতকর অবস্থা বিরাজ করছে। গত বছর ২০২১ সালেও নিউ ইয়র্কের একটি সংঘবদ্ধ চক্রের দ্বারা রাজীব পুলিশি হয়রানির শিকার হয়েছিলেন। তখন ঐ চক্রটি সফল হতে পারেনি, ফলে তাকে হয়রানির উদ্দেশ্যে আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। রাজীব জানায়, গত এক সপ্তাহ ধরে এ অবস্থা বিরাজ করছে। এ নিয়ে তিনি অনেকের সাথেই কথা বলেছেন। তারা সকলেই স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন। নিরুপায় হয়ে রাজীব গত সপ্তাহে এ বিষয়টি স্থানীয় পুলিশে অবহিত করেন। রাজীব ভট্টাচার্য যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার সাফল্যে ঈর্ষাম্বিত হয়ে একটি সংঘবদ্ধ কুচক্রিমহল তাকে হয়রানির উদ্দেশ্যে এ কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন। রাজীব বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী। ২০০৬ সালের ক্লোজআপ ওয়ানে সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন। রাজীবের দেশের বাড়ি চট্টগ্রাম জেলায়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি