৪ মে ২০২৬

ফের গিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম
ফের গিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:  আবারো গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ নিয়ে ন্যাটোকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।  হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটে’র সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন। 

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না।  আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো!!!’

এখানে ট্রাম্প মূলত গ্রিনল্যন্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার তার আগের পরিকল্পনার কথাই ইঙ্গিত করেছেন। এই প্রস্তাবটি ন্যাটোর অনেক মিত্র দেশের বিরোধিতার মুখে পড়েছিল।

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুটে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তাদের বৈঠকটি ছিল ‘খোলামেলা’।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর বিশ্ব এখন ‘নিশ্চিতভাবেই আরও নিরাপদ’ বলে তিনি বিশ্বাস করেন। সূত্র: বিবিসি

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি