৫ মে ২০২৬

ফের বিয়ে করছেন ন্যান্সি, বাগদান সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফের বিয়ে করছেন ন্যান্সি, বাগদান সম্পন্ন
বাংলাপ্রেস ডেস্ক: আবারও বিয়ে করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। পাত্র অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী। কয়েকদিন আগে পারিবারিকভাবে আংটি বদল করেছেন তারা। এরই মধ্যে ন্যান্সি ও মেহেদী ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টবক্সে সংগীতাঙ্গনের অনেকেই শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন ন্যান্সিকে। ন্যান্সি বলেন, ‘ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করব। কিন্তু করোনা আর শোকের মাস-সবমিলিয়ে অনুষ্ঠান করতে পারব কিনা জানি না। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ের কাজটা সেরে ফেলব।’ গানের সূত্রেই মেহেদীর সঙ্গে পরিচয় ন্যান্‌সির। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পেয়েছিল। নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরবর্তী সময়ে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এপ্রিলে জায়েদের সঙ্গে আলাদা থাকার কথা জানান ন্যান্সি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি