৫ মে ২০২৬

ফের বিয়ে করলেন লাক্স তারকা চৈতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফের বিয়ে করলেন লাক্স তারকা চৈতি

বাংলাপ্রেস ডেস্ক: আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। পাত্র মাহমুদ আরাফাত একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত। গত ৮ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে আজ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চৈতি নিজেই। বিয়েতে কেবল দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

যশোরের ছেলে মাহমুদ আরাফাতের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল মডেল ও অভিনেত্রী চৈতির। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি টিভিসি করেছিলাম। সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন মাহমুদ আরাফাত। ওই সূত্রেই আমাদের পরিচয়। এরপর তৈরি হয় বন্ধুত্ব। যখন দেখলাম সম্পর্কটা ব্যক্তিগত হয়ে উঠছে তখন দুজনেই পরিবারকে জানাই। পরিবারের সম্মতি ও আয়োজনেই বিয়ে হয়েছে।’

নতুন জীবনসঙ্গীকে নিয়ে চৈতি বলেন, ‘সে খুবই শান্ত প্রকৃতির মানুষ। অন্যের কাজকে সম্মান দিতে জানে। বন্ধুর মতো পরামর্শ দেয়। সে আমার অভিনয়ের ভক্ত। পরিচয়ের আগে থেকেই সে আমার নাটক নিয়মিতই দেখতো। আমরা ভালো আছি। সবার দোয়া চাই।’ এর আগে, ২০১৫ সালের ৮ অক্টোবর ভালোবেসে ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেছিলেন চৈতি। তিনি একজন গ্রাফিক ডিজাইনার ও থ্রিডি অ্যানিমেটরও। তবে বনিবনা না হওয়ায় তিন বছরের মাথায় সেই দাম্পত্য জীবন ভেঙে যায়। সেই অতীতকে বিদায় দিয়ে নতুন জীবনের প্রত্যাশায় চার বছর পর একই তারিখে দ্বিতীয় বিয়ে করলেন চৈতি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি