৮ মে ২০২৬

ফেনী সীমান্ত থেকে বৃদ্ধকে ধরে নিয়ে গেল বিএসএফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফেনী সীমান্ত থেকে বৃদ্ধকে ধরে নিয়ে গেল বিএসএফ
বাংলাপ্রেস ডেস্ক:  ফেনীর পরশুরামের উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে।তিনি গ্রামে থেকে তরকারি ক্রয় করে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার দুটি হাতে প্রতিবন্ধকতা রয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানান, আজ সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে নুরুল ইসলাম ফেনীর পরশুরামের উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকায় যান। এ সময় ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ।ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে।আজ সোমবার বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি