৫ মে ২০২৬

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশে নির্বাচন আয়োজনের জন্য বিএনপির করা প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সিদ্ধান্তটি হয়। এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে- দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল- আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল যে, আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা। তিনি আরও বলেন, সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। তারা ফেব্রুয়ারিতে মাঝামাঝি আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। বিএনপি মহাসচিব বলেন, আমি বলবো বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে; এর মধ্যে রাষ্ট্রনায়কখচিত যে গুণগুলো প্রয়োজন, তারেক রহমান তার সব গুণই প্রমাণ করেছেন এমন একটি বৈঠক যে বৈঠক নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকে তিনি সফল হয়েছেন। এ জন্য আমাদের দলের পক্ষ থেকে দলের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই বলে জানান মির্জা ফখরুল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি