৪ মে ২০২৬

ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার মাত্র ১৭০ রান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০৬ পিএম
ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার মাত্র ১৭০ রান

বাংলাপ্রেস ডেস্ক:   টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। 

৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে সম্মানজনক পূঁহি উপহার দিতে দায়িত্বশীল ব্যাটিং করেন মার্কো জানসেন। তাকে সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস ও ডিওয়াল্ড ব্রেভিস।

এই তিন ব্যাটসম্যানের কল্যাণে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ৩০ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রানের ঝলমলে ইনিংস খেলেন জানসেন। ২৭ বলে ৩৪ রান করেন ব্রেভিস। ২৪ বলে ২৯ রান করেন ট্রিস্টান স্টাবস।

নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন কোল ম্যাককলিন, ম্যাট হেনরি ও রাচিন রবিন্দ্র।

১২০ বলে ১৭০ রান করলেই ফাইনাল নিশ্চিত। টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছে নিউজিল্যান্ড।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি